ইউরোপের বিপরীতে স্পেনের বড় পদক্ষেপ, বৈধতা পাচ্ছেন ৫ লাখ
ইউরোপ-আমেরিকার দেশগুলো অভিবাসী নীতি কঠোর করলেও সম্পূর্ণ বিপরীত পথে হাঁটল স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে আইনি স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সাইজ এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বার্ধক্যজনিত কারণে শ্রমশক্তি কমে যাওয়া এবং পেনশন ব্যবস্থার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন এই নিয়মে ২০২৫ সালের ডিসেম্বরের আগে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করা এবং অন্তত পাঁচ মাস ধরে দেশটিতে বসবাসকারীরা এই সুবিধা পাবেন। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন পেরুর যুবক জোয়েল ক্যাসেডার। একটি দুর্ঘটনায় হাত হারানোর পরও গত ছয় বছর ধরে অবৈধভাবে ডেলিভারির কাজ করা জোয়েল এখন স্থায়ী ঠিকানা ও সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পাচ্ছেন। ওউসমান উমর ও লামিন সারের মত সাবেক অভিবাসীরাও মনে করেন, বৈধভাবে কাজ করলে তারা রাষ্ট্রীয় কোষাগারে কর দিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।

আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ডানপন্থী দলগুলো এর তীব্র বিরোধিতা করেছে। অতি-ডানপন্থী দল ‘ভক্স’-এর নেতা সান্তিয়াগো আবাসকাল একে ‘অনুপ্রবেশ’ বলে অভিহিত করেছেন এবং দেশের নিরাপত্তার স্বার্থে এর বিরোধিতা করেছেন। সংসদীয় ভোটাভুটি ছাড়াই ডিক্রির মাধ্যমেই এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে যাচ্ছে স্পেনের জোট সরকার।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইউরোপের বিপরীতে স্পেনের বড় পদক্ষেপ, বৈধতা পাচ্ছেন ৫ লাখ
ইউরোপ-আমেরিকার দেশগুলো অভিবাসী নীতি কঠোর করলেও সম্পূর্ণ বিপরীত পথে হাঁটল স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে আইনি স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সাইজ এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বার্ধক্যজনিত কারণে শ্রমশক্তি কমে যাওয়া এবং পেনশন ব্যবস্থার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন এই নিয়মে ২০২৫ সালের ডিসেম্বরের আগে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করা এবং অন্তত পাঁচ মাস ধরে দেশটিতে বসবাসকারীরা এই সুবিধা পাবেন। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন পেরুর যুবক জোয়েল ক্যাসেডার। একটি দুর্ঘটনায় হাত হারানোর পরও গত ছয় বছর ধরে অবৈধভাবে ডেলিভারির কাজ করা জোয়েল এখন স্থায়ী ঠিকানা ও সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পাচ্ছেন। ওউসমান উমর ও লামিন সারের মত সাবেক অভিবাসীরাও মনে করেন, বৈধভাবে কাজ করলে তারা রাষ্ট্রীয় কোষাগারে কর দিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।

আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ডানপন্থী দলগুলো এর তীব্র বিরোধিতা করেছে। অতি-ডানপন্থী দল ‘ভক্স’-এর নেতা সান্তিয়াগো আবাসকাল একে ‘অনুপ্রবেশ’ বলে অভিহিত করেছেন এবং দেশের নিরাপত্তার স্বার্থে এর বিরোধিতা করেছেন। সংসদীয় ভোটাভুটি ছাড়াই ডিক্রির মাধ্যমেই এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে যাচ্ছে স্পেনের জোট সরকার।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…