সাংহাইয়ে কিশোরের বিশাল প্রতারণা, ৬ বছরের কারাদণ্ড

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৫:০৯ পিএম
সাংহাইয়ে কিশোরের বিশাল প্রতারণা, ৬ বছরের কারাদণ্ড

চীনের সাংহাইয়ে ই-কমার্স প্ল্যাটফর্মের ত্রুটির সুযোগ নিয়ে বিশাল অঙ্কের টাকা আত্মসাতের দায়ে এক ১৭ বছর বয়সী কিশোরকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পণ্য ফেরত না দিয়েই রিফান্ডের নামে প্রতারণা চালিয়ে লক্ষাধিক ডলার হাতিয়ে নেওয়ার অপরাধে তাকে এই সাজা প্রদান করা হয়।

গত বছর ওই কিশোর অনলাইন শপিং সাইটের একটি প্রযুক্তিগত দুর্বলতা শনাক্ত করে জাল কুরিয়ার নম্বরের মাধ্যমে ১১ হাজার ৯০০টি ভুয়া রিফান্ডের আবেদন করে। প্রাথমিকভাবে প্রসাধনী ও ভোগ্যপণ্যের ওপর এই প্রতারণা চালায় সে। তদন্তে দেখা যায়, এভাবে সে প্রায় ৬ লাখ ৮০ হাজার ডলারের মালামাল সংগ্রহ করে এবং সেকেন্ড-হ্যান্ড মার্কেটে বিক্রি করে প্রায় ৫ লাখ ৭৪ হাজার ডলার লাভ করে। একইসঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও পণ্যের পূর্ণ অর্থ ফেরত পায় ওই কিশোর।

অর্জিত এই টাকা দিয়ে সে দামি ইলেকট্রনিক গ্যাজেট, পোশাক এবং ভিডিও গেমস কেনার পাশাপাশি বন্ধুদের নিয়ে আহ্লাদ ফিরিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়ায় বিবেচনা করে তাকে সর্বোচ্চ শাস্তির পরিবর্তে তুলনামূলকভাবে কম সময়ের কারাদণ্ড দিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...