বিজ্ঞাপন

গোমূত্র গবেষণায় পদ্মশ্রী: আইআইটি ডিরেক্টরকে কটাক্ষ কংগ্রেসের

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৪:৪৩ পিএম
গোমূত্র গবেষণায় পদ্মশ্রী: আইআইটি ডিরেক্টরকে কটাক্ষ কংগ্রেসের

শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটির নাম পদ্মশ্রী পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে। তবে এই সম্মান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেরালা কংগ্রেস তার গোমূত্র সংক্রান্ত গবেষণার বিষয়টি সামনে এনে এই মনোনয়ন নিয়ে কটাক্ষ করেছে, যার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের দায়িত্বে থাকা কামাকোটি বলেছেন, এই সম্মান তাকে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যমাত্রা পূরণে আরও নিবিড়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এর আগে তিনি গোমূত্রের অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণের বৈজ্ঞানিক প্রমাণের কথা উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই কেরালা কংগ্রেস এক্স হ্যান্ডেলে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে জানিয়েছে, গোমূত্রকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার জন্য তার ‘অত্যাধুনিক গবেষণা’রই এই স্বীকৃতি।

বিজ্ঞাপন

কংগ্রেসের এমন কটূক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জোহো করপোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কংগ্রেসের এই ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাব দিয়েছেন। একজন প্রযুক্তিবিদ হিসেবে কামাকোটির এই মনোনয়ন এবং তার ওপর আসা সমালোচনা বর্তমানে ভারতের শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা নিয়ে চলমান আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...