মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, ৩ দিনের শোক

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৩:৩০ পিএম
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, ৩ দিনের শোক

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা পাইলট ও নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের এই শীর্ষ নেতার আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্র জুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

বুধবার সকাল ৮টায় মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হওয়া ছোট বিমানটি বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বারামতির চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা ছিল ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদের। শোককালীন এই তিন দিন সারা রাজ্যে সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকবে এবং সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দুর্ঘটনাস্থলের ফুটেজে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী এবং বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

শরদ পাওয়ারের ভাগ্নে এবং সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই ছিলেন অজিত পাওয়ার। এই হৃদয়বিদারক ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে দিল্লিতে অবস্থানরত শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে শিগগিরই পুণের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...