মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ১০:৪৮ এএম
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথেই তার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় ওই বিমানে থাকা পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বিমানটি কীভাবে দুর্ঘটনার শিকার হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

অজিত পাওয়ার দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে গভীর শোক নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন জরুরি বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...