গোপনে কথা রেকর্ড: ৬৮ মিলিয়ন ডলারে মামলা নিস্পত্তি গুগলের

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ১০:১৫ এএম
গোপনে কথা রেকর্ড: ৬৮ মিলিয়ন ডলারে মামলা নিস্পত্তি গুগলের

ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করার অভিযোগের মুখে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এ অভিযোগে দায়ের হওয়া মামলাটি নিষ্পত্তি করতে ৬৮ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধে সম্মত হয়েছে তারা। গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সময় ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত কথাবার্তা শোনা ও সংরক্ষণের ঘটনায় ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ওই মামলাটি করা হয়েছিল।

গত ২৩ জানুয়ারি দায়ের হওয়া মামলার অভিযোগে বলা হয়, নির্দিষ্ট কমান্ড না দিলেও অনেক সময় গুগল অ্যাসিস্ট্যান্ট নিজে থেকেই সক্রিয় হয়ে যায়। এরপর অ্যান্ড্রয়েড ডিভাইস, স্মার্ট স্পিকার বা ল্যাপটপের মাইক্রোফোনের মাধ্যমে ব্যক্তিগত আলাপচারিতা রেকর্ড করে তা গুগলের সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়। গুগল দাবি করেছে, এটি কোনো ইচ্ছাকৃত কাজ ছিল না, বরং ভুলবশত এমনটি ঘটেছে। তবে দীর্ঘশূত্রিতা এড়াতেই তারা এই অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এখন এই সমঝোতাটি যুক্তরাষ্ট্রের জেলা বিচারক বেথ ল্যাবসন ফ্রিম্যানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

একই ধরনের অভিযোগে সম্প্রতি অ্যাপলকেও বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে। চলতি মাসের শুরুতে তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ গোপনে কথোপকথন রেকর্ড করায় ৯৫ মিলিয়ন ডলারের মামলা নিষ্পত্তি করে অ্যাপল। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় এই ধরনের পদক্ষেপ জরুরি বলে মনে করছেন আইনজীবীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...