রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লাখ সেনা হতাহত, ক্ষতি সবচেয়ে বেশি রাশিয়ার

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৯:৪৮ এএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লাখ সেনা হতাহত, ক্ষতি সবচেয়ে বেশি রাশিয়ার

গত প্রায় চার বছর ধরে স্থায়ী হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সংঘাতে দুই দেশের মিলিয়ে ১৮ লাখেরও বেশি সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন।

বিশ্লেষণে দেখা গেছে, ইউক্রেনের চেয়ে রুশ বাহিনীর ক্ষতির পরিমাণ অনেক বেশি। মোট হতাহতের মধ্যে ১২ লাখই রুশ সেনা, যাদের মধ্যে তিন লাখ ২৫ হাজারের বেশি সদস্য প্রাণ হারিয়েছেন। সিএসআইএস মন্তব্য করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনীর এমন ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা আর ঘটেনি। অপরদিকে, গত চার বছরে ইউক্রেনের প্রায় ছয় লাখ সেনা হতাহত বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের এক লাখ থেকে দেড় লাখ সেনা নিহত হয়েছেন।

সংঘাত অব্যাহত থাকলে আগামী ২০২৬ সালের বসন্ত নাগাদ মোট হতাহতের সংখ্যা ২০ লাখে গিয়ে ঠেকতে পারে। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টার কারণে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো, যা এখনো চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...