সৌদি আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, রিয়াদের পাশে তেহরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে আলাপ হয়েছে। গত মঙ্গলবার (২৭ নভেম্বর) এই কথোপকথনে সৌদি যুবরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপে রিয়াদ তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
এ বিষয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে এমন অবস্থান নিয়েছে রিয়াদ। অপরদিকে, তেহরান থেকে জানানো হয়, পেজেশকিয়ান কথোপকথনে বাইরের অর্থনৈতিক চাপ ও হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন এবং এসব পদক্ষেপ ইরানি জনগণের ঐক্য নষ্ট করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন।

সৌদি আরবের এই সংহতি ও নীতিনিষ্ঠার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন যে, সৌদি যুবরাজের এই ধরনের ইতিবাচক ভূমিকা অঞ্চলের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদি আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, রিয়াদের পাশে তেহরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে আলাপ হয়েছে। গত মঙ্গলবার (২৭ নভেম্বর) এই কথোপকথনে সৌদি যুবরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপে রিয়াদ তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
এ বিষয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে এমন অবস্থান নিয়েছে রিয়াদ। অপরদিকে, তেহরান থেকে জানানো হয়, পেজেশকিয়ান কথোপকথনে বাইরের অর্থনৈতিক চাপ ও হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন এবং এসব পদক্ষেপ ইরানি জনগণের ঐক্য নষ্ট করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন।

সৌদি আরবের এই সংহতি ও নীতিনিষ্ঠার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন যে, সৌদি যুবরাজের এই ধরনের ইতিবাচক ভূমিকা অঞ্চলের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…