ইরানে হামলায় সৌদির আকাশসীমা ব্যবহার করতে দেবে না মোহাম্মদ বিন সালমান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানের পাশে দাঁড়াল। মঙ্গলবার (২৭ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেশের আকাশসীমা বা ভূখণ্ড কোনো অবস্থাতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি কোনো পক্ষকেই এ সুযোগ দেওয়া হবে না বলে জোর দেন।
ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ ইরানের জনগণকে দমাতে পারবে না, বরং এসব পদক্ষেপ এলাকায় অস্থিতিশীলতা বাড়াবে। সৌদি যুবরাজের এমন অবস্থানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, রিয়াদ আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে বদ্ধপরিকর। এই দ্বিপক্ষীয় আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় দেশের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে হামলায় সৌদির আকাশসীমা ব্যবহার করতে দেবে না মোহাম্মদ বিন সালমান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানের পাশে দাঁড়াল। মঙ্গলবার (২৭ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেশের আকাশসীমা বা ভূখণ্ড কোনো অবস্থাতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি কোনো পক্ষকেই এ সুযোগ দেওয়া হবে না বলে জোর দেন।
ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ ইরানের জনগণকে দমাতে পারবে না, বরং এসব পদক্ষেপ এলাকায় অস্থিতিশীলতা বাড়াবে। সৌদি যুবরাজের এমন অবস্থানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, রিয়াদ আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে বদ্ধপরিকর। এই দ্বিপক্ষীয় আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় দেশের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…