ইরানের পাশে সৌদি, হামলায় অংশ নিবে না রিয়াদ
গত মঙ্গলবার (২৭ নভেম্বর) এক গুরুত্বপূর্ণ টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আলোচনা করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের মুখে এই কথোপকথন অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ এ সময় স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
কথাপোকথনে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকি এবং চলমান অর্থনৈতিক চাপের তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, এইসব বাহ্যিক পদক্ষেপ ইরানি জনগণের ঐক্য ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হবে এবং এটি কেবল অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তেহরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করেন সৌদি যুবরাজ।

সৌদি আরবের এই স্পষ্ট অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। এই সংলাপ দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এক নতুন দিগন্তের সূচনা করল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের পাশে সৌদি, হামলায় অংশ নিবে না রিয়াদ
গত মঙ্গলবার (২৭ নভেম্বর) এক গুরুত্বপূর্ণ টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আলোচনা করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের মুখে এই কথোপকথন অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ এ সময় স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
কথাপোকথনে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকি এবং চলমান অর্থনৈতিক চাপের তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, এইসব বাহ্যিক পদক্ষেপ ইরানি জনগণের ঐক্য ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হবে এবং এটি কেবল অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তেহরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করেন সৌদি যুবরাজ।

সৌদি আরবের এই স্পষ্ট অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। এই সংলাপ দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এক নতুন দিগন্তের সূচনা করল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…