ইরানের সার্বভৌমত্বের প্রতি সৌদির সমর্থন, ভূখণ্ডে নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। গত মঙ্গলবার এই ফোনালাপে সৌদি যুবরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের দেশের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
এসময় ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তীব্র সমালোচনা করেন এবং বলেন যে, অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ ইরানি জনগণের মনোবল ভাঙতে পারেনি। তিনি মনে করেন, এই হুমকিগুলো আঞ্চলিক নিরাপত্তা বিনষ্ট করার অপচেষ্টা মাত্র। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়ে আঞ্চলিক শান্তি ও উন্নয়নে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব কোনো পক্ষকেই তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সৌদি নেতৃত্বের এই ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের সার্বভৌমত্বের প্রতি সৌদির সমর্থন, ভূখণ্ডে নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। গত মঙ্গলবার এই ফোনালাপে সৌদি যুবরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের দেশের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
এসময় ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তীব্র সমালোচনা করেন এবং বলেন যে, অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ ইরানি জনগণের মনোবল ভাঙতে পারেনি। তিনি মনে করেন, এই হুমকিগুলো আঞ্চলিক নিরাপত্তা বিনষ্ট করার অপচেষ্টা মাত্র। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়ে আঞ্চলিক শান্তি ও উন্নয়নে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব কোনো পক্ষকেই তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সৌদি নেতৃত্বের এই ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…