বিজ্ঞাপন

ইরানে হামলার আভাস, সরকারের দুর্বলতার খবর ট্রাম্পকে

প্রাইম বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬ ৭:৪৩ এএম
ইরানে হামলার আভাস, সরকারের দুর্বলতার খবর ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে, যেখানে বলা হয় শাহ শাসনের পতনের পর থেকে এই প্রথম তেহরানের নিয়ন্ত্রণ এতটা ক্ষয়ে যায়নি।

গোয়েন্দাদের মূল্যায়নে বলা হয়েছে, ইরানের অর্থনীতি বর্তমানে ঐতিহাসিকভাবে খারাপ সময় পার করছে, যার ফলে সরকারের প্রতি জনগণের বিশ্বাস কমে গেছে এবং তাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে ট্রাম্প সরাসরি হামলার হুমকি দিতে শুরু করেন। যদিও একপর্যায়ে তিনি এই পরিকল্পনা স্থগিত রাখেন, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও কঠোর অবস্থানে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এদিকে, সামরিক উত্তেজনা বাড়ার আভাস দিয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এই যুদ্ধজাহাজ এবং তার সঙ্গী বাহিনীর অস্ত্রের মধ্যে তোমোহকসহ আধুনিক ধ্বংসাত্মক মিসাইল রয়েছে, যা ইরানের বিরুদ্ধে যেকোনো সময় ব্যবহার করা হতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...