প্রেমের জয়: বরফে ঢাকা সাত কিমি পথে হেঁটে বধূ আনলেন বর
ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ অঞ্চলে প্রবল তুষারপাতের মধ্যেও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গীতেশ ঠাকুর নামের এক যুবক। যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও বরফে ঢাকা প্রায় সাত কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রী ঊষা ঠাকুরকে নিরাপদে বাড়িতে নিয়ে এসেছেন তিনি।
স্থানীয় প্রথা অনুযায়ী গীতেশ এবং ঊষার বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও বরফের নিচে চাপা পড়ে রাস্তাঘাট। সাধারণত পাল্কি করে কনেকে স্বামীর বাড়িতে আনার রীতি থাকলেও চার ফুট উঁচু বরফ এবং বিপজ্জনক আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতির কাছে না হেরে বরযাত্রীদের নিয়ে প্রবল ঠান্ডা উপেক্ষা করে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন এই তরুণ।

প্রায় চার ঘণ্টাব্যাপী কঠিন পথ চলার পর তারা নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছাতে সক্ষম হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রাকৃতিক বাধা পেরিয়ে এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, প্রকৃতির এই রূঢ় আচরণের মাঝেও এই ঘটনা প্রমাণ করে যে, অটুট ভালোবাসা যেকোনো বাধাই জয় করতে সক্ষম।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
প্রেমের জয়: বরফে ঢাকা সাত কিমি পথে হেঁটে বধূ আনলেন বর
ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ অঞ্চলে প্রবল তুষারপাতের মধ্যেও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গীতেশ ঠাকুর নামের এক যুবক। যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও বরফে ঢাকা প্রায় সাত কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রী ঊষা ঠাকুরকে নিরাপদে বাড়িতে নিয়ে এসেছেন তিনি।
স্থানীয় প্রথা অনুযায়ী গীতেশ এবং ঊষার বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও বরফের নিচে চাপা পড়ে রাস্তাঘাট। সাধারণত পাল্কি করে কনেকে স্বামীর বাড়িতে আনার রীতি থাকলেও চার ফুট উঁচু বরফ এবং বিপজ্জনক আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতির কাছে না হেরে বরযাত্রীদের নিয়ে প্রবল ঠান্ডা উপেক্ষা করে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন এই তরুণ।

প্রায় চার ঘণ্টাব্যাপী কঠিন পথ চলার পর তারা নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছাতে সক্ষম হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রাকৃতিক বাধা পেরিয়ে এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, প্রকৃতির এই রূঢ় আচরণের মাঝেও এই ঘটনা প্রমাণ করে যে, অটুট ভালোবাসা যেকোনো বাধাই জয় করতে সক্ষম।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…