স্পেনে ৫ লাখ অবৈধ অভিবাসী পাচ্ছেন বৈধতা, চাকরির সুযোগ
ইউরোপজুড়ে কঠোর অভিবাসন নীতির বিরোধিতা করে বড় পদক্ষেপ নিল স্পেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্পেনের বামপন্থি সরকার প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ মর্যাদা দানের একটি ডিক্রি অনুমোদন করেছে।
অভিবাসনমন্ত্রী এলমা সাইস জানিয়েছেন, এই নতুন নীতির আওতায় আসা ব্যক্তিরা দেশটির যেকোনো অঞ্চলে এবং যেকোনো খাতে কাজ করার সুযোগ পাবেন। তিনি বলেন, মানবাধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সংহতির ওপর ভিত্তি করে একটি আধুনিক অভিবাসন মডেল তৈরি করতে চাইছে স্পেন।

এই সুবিধা লাভের জন্য আবেদনকারীকে অন্তত পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করতে হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করতে হবে। তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। এছাড়া সেখানে বসবাসরত ব্যক্তিদের সন্তানরাও এই নিয়মের আওতাভুক্ত হবেন।
আগামী এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং জুন মাসের শেষ পর্যন্ত তা চলবে। সরকারি এই পদক্ষেপের ফলে আনুমানিক পাঁচ লাখ অভিবাসী নতুন করে আশার আলো দেখতে পাবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
স্পেনে ৫ লাখ অবৈধ অভিবাসী পাচ্ছেন বৈধতা, চাকরির সুযোগ
ইউরোপজুড়ে কঠোর অভিবাসন নীতির বিরোধিতা করে বড় পদক্ষেপ নিল স্পেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্পেনের বামপন্থি সরকার প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ মর্যাদা দানের একটি ডিক্রি অনুমোদন করেছে।
অভিবাসনমন্ত্রী এলমা সাইস জানিয়েছেন, এই নতুন নীতির আওতায় আসা ব্যক্তিরা দেশটির যেকোনো অঞ্চলে এবং যেকোনো খাতে কাজ করার সুযোগ পাবেন। তিনি বলেন, মানবাধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সংহতির ওপর ভিত্তি করে একটি আধুনিক অভিবাসন মডেল তৈরি করতে চাইছে স্পেন।

এই সুবিধা লাভের জন্য আবেদনকারীকে অন্তত পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করতে হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করতে হবে। তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। এছাড়া সেখানে বসবাসরত ব্যক্তিদের সন্তানরাও এই নিয়মের আওতাভুক্ত হবেন।
আগামী এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং জুন মাসের শেষ পর্যন্ত তা চলবে। সরকারি এই পদক্ষেপের ফলে আনুমানিক পাঁচ লাখ অভিবাসী নতুন করে আশার আলো দেখতে পাবেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…