এশিয়ায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, ভারতে বাড়ছে আতঙ্ক ও সতর্কতা
ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের নতুন করে দেখা দেওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ বাড়তে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত ভারতের বাইরে এই সংক্রমণ ছড়িয়ে পড়েনি, তবুও এর ভয়াবহ মৃত্যুহার এবং আসন্ন ভ্রমণ মৌসুমের কারণে সতর্কতা জারি করেছে একাধিক দেশ। এর আগেও এই ভাইরাসের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, তাই নতুন করে সংক্রমণের খবরে আতঙ্কিত স্বাস্থ্য খাত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসকে বিশ্বের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কোভিড-১৯ এবং জিকার মতো এটিও যেকোনো মুহূর্তে মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। সাধারণত বাদুড় বা শূকরের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। এছাড়া দূষিত খাবার গ্রহণ বা আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও একজন থেকে অন্যজনে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

এই ভাইরাসের সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড হতে পারে চার থেকে ১৪ দিন। অনেক সময় আক্রান্ত ব্যক্তির মধ্যে উপসর্গ দেখা না গেলেও কেউ কেউ তীব্র অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক অবস্থায় জ্বর, মাথাব্যথা, বমি বা গলা ব্যথা দেখা দিলেও পরবর্তীতে নিউমোনিয়া এবং চেতনাজনিত সমস্যা তৈরি হয়। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, যার হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
এশিয়ায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, ভারতে বাড়ছে আতঙ্ক ও সতর্কতা
ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের নতুন করে দেখা দেওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ বাড়তে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত ভারতের বাইরে এই সংক্রমণ ছড়িয়ে পড়েনি, তবুও এর ভয়াবহ মৃত্যুহার এবং আসন্ন ভ্রমণ মৌসুমের কারণে সতর্কতা জারি করেছে একাধিক দেশ। এর আগেও এই ভাইরাসের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, তাই নতুন করে সংক্রমণের খবরে আতঙ্কিত স্বাস্থ্য খাত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসকে বিশ্বের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কোভিড-১৯ এবং জিকার মতো এটিও যেকোনো মুহূর্তে মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। সাধারণত বাদুড় বা শূকরের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। এছাড়া দূষিত খাবার গ্রহণ বা আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও একজন থেকে অন্যজনে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

এই ভাইরাসের সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড হতে পারে চার থেকে ১৪ দিন। অনেক সময় আক্রান্ত ব্যক্তির মধ্যে উপসর্গ দেখা না গেলেও কেউ কেউ তীব্র অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক অবস্থায় জ্বর, মাথাব্যথা, বমি বা গলা ব্যথা দেখা দিলেও পরবর্তীতে নিউমোনিয়া এবং চেতনাজনিত সমস্যা তৈরি হয়। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, যার হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…