চীনে বিস্ময়কর ঘটনা: সড়কবাতির ভেতর দিয়ে গজাল বাঁশগাছ
চীনের ঝেজিয়াং প্রদেশের শেনচাং জেলায় প্রকৃতির এমন এক অদ্ভুত নজির দেখা গেছে যা দেখে সবাই হতবাক হয়ে পড়েছেন। ওয়ার্ল্ড ট্রেড প্লাজার সন্নিকটে একটি সড়কবাতির ভেতর দিয়ে একটি বাঁশগাছ বেড়ে উঠেছে এবং ধীরে ধীরে তা লাইটের ওপরের অংশটি পুরোপুরি ঢেকে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ল্যাম্পপোস্টের নিচের দিকে থাকা একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাঁশটির কাণ্ড প্রবেশ করে এবং ধীরে ধীরে উপরের দিকে বড় হতে থাকে। স্থানীয় বাসিন্দা জিয়া সন্তানদের নিয়ে হাঁটার সময় এই বিরল দৃশ্যটি দেখতে পান এবং তার ভিডিও ধারণ করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বাঁশের অত্যন্ত শক্তিশালী শিকড় ব্যবস্থার কারণে এটি অন্ধকার পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম। মাটির নিচের অংশের মাধ্যমে প্রয়োজনীয় পানি ও পুষ্টি সংগ্রহ করায় গাছটি বিকশিত হতে পেরেছে। এই ঘটনা বাঁশগাছের অসাধারণ সহনশীলতা ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার বাস্তব প্রমাণ বলে মনে করছেন অনেকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চীনে বিস্ময়কর ঘটনা: সড়কবাতির ভেতর দিয়ে গজাল বাঁশগাছ
চীনের ঝেজিয়াং প্রদেশের শেনচাং জেলায় প্রকৃতির এমন এক অদ্ভুত নজির দেখা গেছে যা দেখে সবাই হতবাক হয়ে পড়েছেন। ওয়ার্ল্ড ট্রেড প্লাজার সন্নিকটে একটি সড়কবাতির ভেতর দিয়ে একটি বাঁশগাছ বেড়ে উঠেছে এবং ধীরে ধীরে তা লাইটের ওপরের অংশটি পুরোপুরি ঢেকে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ল্যাম্পপোস্টের নিচের দিকে থাকা একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাঁশটির কাণ্ড প্রবেশ করে এবং ধীরে ধীরে উপরের দিকে বড় হতে থাকে। স্থানীয় বাসিন্দা জিয়া সন্তানদের নিয়ে হাঁটার সময় এই বিরল দৃশ্যটি দেখতে পান এবং তার ভিডিও ধারণ করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বাঁশের অত্যন্ত শক্তিশালী শিকড় ব্যবস্থার কারণে এটি অন্ধকার পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম। মাটির নিচের অংশের মাধ্যমে প্রয়োজনীয় পানি ও পুষ্টি সংগ্রহ করায় গাছটি বিকশিত হতে পেরেছে। এই ঘটনা বাঁশগাছের অসাধারণ সহনশীলতা ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার বাস্তব প্রমাণ বলে মনে করছেন অনেকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…