যুক্তরাষ্ট্র হামলা করলে চূড়ান্ত জবাব দেবে ইরান: ডেপুটি স্পিকার
বাহরাইনে ইন্দোনেশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে ইরানের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়, তবে ইরান তার কঠোর এবং চূড়ান্ত জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ বা সংঘাত শুরু করতে চায় না, তবে আক্রমণের মুখে তারা নীরব থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করে এই ইরানি এমপি বলেন, আন্তর্জাতিক আইনকে দুর্বল করে সামরিক হামলা এবং অন্যের সম্পদ লুটের পথ সুগম করছেন তিনি। হাজিবাবাই জানান, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সার্বভৌমত্ব রক্ষায় ইরানের অবিচ্ছেদ্য অধিকার রয়েছে এবং সরাসরি বা পরোক্ষ কোনো আগ্রাসনের জবাবে তারা তাৎক্ষণিক ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।

ওই ইরানি নেতা আরও মন্তব্য করেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, কোনো রাষ্ট্রই মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত দাবি, চাপ এবং ভীতি প্রদর্শন থেকে নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দুর্বল ও অবিশ্বস্ত করে তোলার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্র হামলা করলে চূড়ান্ত জবাব দেবে ইরান: ডেপুটি স্পিকার
বাহরাইনে ইন্দোনেশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে ইরানের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়, তবে ইরান তার কঠোর এবং চূড়ান্ত জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ বা সংঘাত শুরু করতে চায় না, তবে আক্রমণের মুখে তারা নীরব থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করে এই ইরানি এমপি বলেন, আন্তর্জাতিক আইনকে দুর্বল করে সামরিক হামলা এবং অন্যের সম্পদ লুটের পথ সুগম করছেন তিনি। হাজিবাবাই জানান, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সার্বভৌমত্ব রক্ষায় ইরানের অবিচ্ছেদ্য অধিকার রয়েছে এবং সরাসরি বা পরোক্ষ কোনো আগ্রাসনের জবাবে তারা তাৎক্ষণিক ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।

ওই ইরানি নেতা আরও মন্তব্য করেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, কোনো রাষ্ট্রই মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত দাবি, চাপ এবং ভীতি প্রদর্শন থেকে নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দুর্বল ও অবিশ্বস্ত করে তোলার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…