ট্রাম্পের চাপে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-চীন, শুভেচ্ছা জিনপিংয়ের
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৬ জানুয়ারি) পাঠানো এই বার্তায় তিনি দুই দেশকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও একসঙ্গে নাচতে থাকা ড্রাগন ও হাতির উদাহরণ দিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বেইজিং।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক ও বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে এই সম্পর্কোন্নতনর আভাস বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বছর কাজানে ব্রিকস সম্মেলনে শি জিনপিং ও নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকেই দুই পরাশক্তির সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চার চীনা সেনা নিহত হওয়ার পর তৈরি হওয়া অবিশ্বাসের পরিবেশ কাটিয়ে উঠতে চাইছে দুই দেশ। টিকটক নিষিদ্ধ ও বিনিয়োগে কড়াকড়ি থাকা সত্ত্বেও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ১৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

সীমান্ত সমস্যা এখনো চূড়ান্ত সমাধান না হলেও পারস্পরিক সুবিধার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। গত অক্টোবরে পাঁচ বছর পর সরাসরি বিমান যোগাযোগ পুনরুদ্ধার করেছে নয়াদিল্লি ও বেইজিং। খুব শিগগিরই চীনা বিনিয়োগের ওপর থেকে কিছু বিধিনিষেধ তুলে নিতে পারে ভারত, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পের চাপে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-চীন, শুভেচ্ছা জিনপিংয়ের
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৬ জানুয়ারি) পাঠানো এই বার্তায় তিনি দুই দেশকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও একসঙ্গে নাচতে থাকা ড্রাগন ও হাতির উদাহরণ দিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বেইজিং।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক ও বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে এই সম্পর্কোন্নতনর আভাস বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বছর কাজানে ব্রিকস সম্মেলনে শি জিনপিং ও নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকেই দুই পরাশক্তির সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চার চীনা সেনা নিহত হওয়ার পর তৈরি হওয়া অবিশ্বাসের পরিবেশ কাটিয়ে উঠতে চাইছে দুই দেশ। টিকটক নিষিদ্ধ ও বিনিয়োগে কড়াকড়ি থাকা সত্ত্বেও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ১৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

সীমান্ত সমস্যা এখনো চূড়ান্ত সমাধান না হলেও পারস্পরিক সুবিধার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। গত অক্টোবরে পাঁচ বছর পর সরাসরি বিমান যোগাযোগ পুনরুদ্ধার করেছে নয়াদিল্লি ও বেইজিং। খুব শিগগিরই চীনা বিনিয়োগের ওপর থেকে কিছু বিধিনিষেধ তুলে নিতে পারে ভারত, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…