বিজ্ঞাপন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ গেল প্রায় ৫০ অভিবাসনপ্রত্যাশীর

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ৮:০৬ এএম
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ গেল প্রায় ৫০ অভিবাসনপ্রত্যাশীর

ইউরোপে প্রবেশের আশায় অবৈধ পথে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন অভিবাসনপ্রত্যাশীরা। ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে যাওয়ায় প্রায় ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তিকে উদ্ধার করে মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, তিউনিশিয়ার উপকূল থেকে ছেড়ে আসা ওই নৌকাটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। পরবর্তীতে তিউনিশিয়াগামী একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। বর্তমানে মাল্টার সামরিক বাহিনী তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করছে। তবে হতাহতদের জাতীয়তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীরা প্রতিনিয়ত এমন মৃত্যুপুরী পথ বেছে নিচ্ছেন। বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। গত ২০২৫ সালে এক হাজার ৮৭৩ জনের মৃত্যু হলেও, চলতি বছরের এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...