বিজ্ঞাপন

মক্কা-মদিনায় রজব মাসে সাড়ে ৭ কোটির বেশি মুসল্লির সমাগম

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ১:৩৫ এএম
মক্কা-মদিনায় রজব মাসে সাড়ে ৭ কোটির বেশি মুসল্লির সমাগম

চলতি হিজরি সনের পবিত্র রজব মাসে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় অভূতপূর্ব জনসমাগম দেখা গেছে। হজ ব্যতীত অন্য সময়ের মধ্যে এটি একটি রেকর্ড সংখ্যা, যেখানে মোট ৭ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৪২৫ জন মুসল্লি ও ওমরাহ যাত্রী ইবাদতের জন্য একত্রিত হয়েছেন। এটি ধর্মীয় ভ্রমণের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের বিশাল জনসমাগম ব্যবস্থাপনার সক্ষমতাও ফুটিয়ে তুলেছে।

সৌদি প্রশাসনের হিসাব অনুযায়ী, এই সময়ের মধ্যে প্রায় ১ কোটি ৪৯ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে শুধু মক্কার মসজিদুল হারামেই প্রায় ৩ কোটি ৫০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন এবং কাবা শরিফ সংলগ্ন হিজরে ইসমাইলে ৫৪ হাজারের বেশি মানুষ ইবাদত করেছেন। অপরদিকে, মদিনার মসজিদে নববীতে ইবাদত করেছেন প্রায় ২ কোটি ৫১ লাখ মুসল্লি। এছাড়া রিয়াজুল জান্নাহে নামাজ পড়ার সুযোগ পান প্রায় ১২ লাখ ৯০ হাজার মানুষ এবং রাসূল (সা.) ও সাহাবিদের রওজাযে সালাম পেশ করেন প্রায় ২৫ লাখ ৯০ হাজার জিয়ারতকারী।

বিজ্ঞাপন

এই বিপুল সংখ্যক মানুষের সমাগমের পেছনে সৌদি সরকারের নানা পদক্ষেপ কাজ করেছে। সহজীকৃত ভিসা প্রক্রিয়া এবং ডিজিটাল সেবার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখন সহজেই ওমরাহ পালনে আসছেন। রজব মাসেই সৌদির বাইরে থেকে আগত ওমরাহ যাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। সমন্বিত যাতায়াত ও ব্যবস্থাপনার উন্নতির ফলে পবিত্র দুই নগরীতে চলাচল এখন অনেক বেশি সুশৃঙ্খল, যা ধর্মীয় অনুভূতির পাশাপাশি যাত্রীদের সার্বিক সুবিধা নিশ্চিত করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...