সম্পর্ক পুনর্গঠনে দীর্ঘ বিরতির পর চীন সফরে স্টারমার
বাণিজ্যিক টানাপোড়েন ও কূটনৈতিক জটিলতার মধ্যেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে তিনি বেইজিংয়ের পথে যাত্রা করবেন। ২০১৮ সালের পর এটিই প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক এই সফর।
সফরকালে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, ইউক্রেন যুদ্ধ এবং গুপ্তচরবৃত্তির মতো স্পর্শকাতর বিষয়গুলোও আলোচনায় উঠে আসবে। যুক্তরাজ্যের অর্থনীতি বর্তমানে চাপের মুখে থাকায় বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে লন্ডন। এর আগে সফর ঘোষণার ঠিক এক সপ্তাহ আগে লন্ডনের কেন্দ্রে প্রায় ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে চীনের ‘মেগা দূতাবাস’ নির্মাণের অনুমোদন দেয় ব্রিটিশ সরকার।

চীন সফর শেষে আগামী শনিবার (৩১ জানুয়ারি) স্টারমার জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার মুখপাত্র সোমবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি। পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের আমলে তলানিতে ঠেকে যাওয়া লন্ডন ও বেইজিংয়ের সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনাই এই সফরের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সম্পর্ক পুনর্গঠনে দীর্ঘ বিরতির পর চীন সফরে স্টারমার
বাণিজ্যিক টানাপোড়েন ও কূটনৈতিক জটিলতার মধ্যেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে তিনি বেইজিংয়ের পথে যাত্রা করবেন। ২০১৮ সালের পর এটিই প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক এই সফর।
সফরকালে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, ইউক্রেন যুদ্ধ এবং গুপ্তচরবৃত্তির মতো স্পর্শকাতর বিষয়গুলোও আলোচনায় উঠে আসবে। যুক্তরাজ্যের অর্থনীতি বর্তমানে চাপের মুখে থাকায় বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে লন্ডন। এর আগে সফর ঘোষণার ঠিক এক সপ্তাহ আগে লন্ডনের কেন্দ্রে প্রায় ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে চীনের ‘মেগা দূতাবাস’ নির্মাণের অনুমোদন দেয় ব্রিটিশ সরকার।

চীন সফর শেষে আগামী শনিবার (৩১ জানুয়ারি) স্টারমার জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার মুখপাত্র সোমবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি। পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের আমলে তলানিতে ঠেকে যাওয়া লন্ডন ও বেইজিংয়ের সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনাই এই সফরের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…