মধ্যপ্রাচ্যে অশান্তির আশঙ্কায় রাশিয়া, ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। গত সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াশিংটন যদি তেহরানের ওপর হামলা চালায় তবে তা মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি ভীষণভাবে অস্থিতিশীল করে তুলবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের কোনো সামরিক আগ্রাসন এলাকাটির শান্তি বিনষ্ট করার পথে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। উত্তেজনা কমানোর লক্ষ্যে রাশিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, যে সব সমস্যা রয়েছে তার সমাধানের জন্য শান্তিপূর্ণ আলোচনার পথেই হাঁটা উচিত সবার।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে এবং সম্ভাব্য হামলার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে অশান্তির আশঙ্কায় রাশিয়া, ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। গত সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াশিংটন যদি তেহরানের ওপর হামলা চালায় তবে তা মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি ভীষণভাবে অস্থিতিশীল করে তুলবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের কোনো সামরিক আগ্রাসন এলাকাটির শান্তি বিনষ্ট করার পথে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। উত্তেজনা কমানোর লক্ষ্যে রাশিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, যে সব সমস্যা রয়েছে তার সমাধানের জন্য শান্তিপূর্ণ আলোচনার পথেই হাঁটা উচিত সবার।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে এবং সম্ভাব্য হামলার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…