বিজ্ঞাপন

বিক্ষোভ দমন: ইরানি বাহিনীকে সন্ত্রাসী ঘোষণায় ইতালির ডাক

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৭:৪৯ পিএম
বিক্ষোভ দমন: ইরানি বাহিনীকে সন্ত্রাসী ঘোষণায় ইতালির ডাক

ইরানে চলমান গণবিক্ষোভে নির্মমভাবে বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে দেশটির সেনাবাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছে ইতালি। গত সোমবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি এই দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় আন্তোনিও তাজানি জানান, আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে অনুষ্ঠেয় ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন। তিনি বলেন, অন্যান্য অংশীদারদের সাথে আলোচনা করেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ইরানি নাগরিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের জন্য একটি সুস্পষ্ট এবং কঠোর প্রতিক্রিয়া দরকার বলে মন্তব্য করেছেন ইতালিয় পররাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভের সময় সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...