মেক্সিকোর মাঠে গুলিতে শিশুসহ নিহত ১১, আহত অনেক
মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামানকা শহরে একটি ফুটবল মাঠে বর্বরোচিত হামলায় শিশু ও নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। গত রোববার স্থানীয় সময়ে এই ঘটনা ঘটে যেখানে একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে বহু পরিবার অবস্থান করছিল। অতর্কিতে চালানো এই গুলিবর্ষণে আরও প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেশ কয়েকটি গাড়িতে করে আসা সশস্ত্র দুস্করা লোমা দে ফ্লোরেস এলাকার কাবানিয়াস ফুটবল স্টেডিয়ামে ঢুকে পড়ে এবং নির্দিধায় গুলি চালাতে থাকে। এসময় প্রায় ১০০ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল। স্থানীয় দুই ক্লাবের খেলা শেষে পরিবার-পরিজন নিয়ে মাঠে উপস্থিত সাধারণ মানুষই এই হামলার প্রধান টার্গেট ছিল। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

গুয়ানাহুয়াতো রাজ্যটি দীর্ঘদিন ধরেই মাদক ও জ্বালানি চোরাচালানকারী গ্যাংদের দখলে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সের পাইপলাইন থেকে অবৈধভাবে তেল চুরি এবং চাঁদাবাজি নিয়ে এখানে প্রতিনিয়ত গোষ্ঠীগত সংঘর্ষ লেগেই থাকে। এই হামলার একদিন আগেও একই শহরে বিচ্ছিন্ন সহিংস ঘটনায় পাঁচজন নিহত ও একজন অপহৃত হয়েছিলেন। গত বছর এই রাজ্যেই মেক্সিকোতে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মেক্সিকোর মাঠে গুলিতে শিশুসহ নিহত ১১, আহত অনেক
মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামানকা শহরে একটি ফুটবল মাঠে বর্বরোচিত হামলায় শিশু ও নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। গত রোববার স্থানীয় সময়ে এই ঘটনা ঘটে যেখানে একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে বহু পরিবার অবস্থান করছিল। অতর্কিতে চালানো এই গুলিবর্ষণে আরও প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেশ কয়েকটি গাড়িতে করে আসা সশস্ত্র দুস্করা লোমা দে ফ্লোরেস এলাকার কাবানিয়াস ফুটবল স্টেডিয়ামে ঢুকে পড়ে এবং নির্দিধায় গুলি চালাতে থাকে। এসময় প্রায় ১০০ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল। স্থানীয় দুই ক্লাবের খেলা শেষে পরিবার-পরিজন নিয়ে মাঠে উপস্থিত সাধারণ মানুষই এই হামলার প্রধান টার্গেট ছিল। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

গুয়ানাহুয়াতো রাজ্যটি দীর্ঘদিন ধরেই মাদক ও জ্বালানি চোরাচালানকারী গ্যাংদের দখলে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সের পাইপলাইন থেকে অবৈধভাবে তেল চুরি এবং চাঁদাবাজি নিয়ে এখানে প্রতিনিয়ত গোষ্ঠীগত সংঘর্ষ লেগেই থাকে। এই হামলার একদিন আগেও একই শহরে বিচ্ছিন্ন সহিংস ঘটনায় পাঁচজন নিহত ও একজন অপহৃত হয়েছিলেন। গত বছর এই রাজ্যেই মেক্সিকোতে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…