যুক্তরাষ্ট্রে প্রাইভেট জেট বিধ্বস্ত, ৮ যাত্রীর অবস্থা অজানা
যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাজ্যের ব্যাংগর আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাতে একটি বেসরকারি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই বিমানে মোট আটজন যাত্রী অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার-৬০০ মডেলের। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে বিমানবন্দরের ৩৩ নম্বর রানওয়ে থেকে উড্ডয়নের অনুমতি পাওয়ার পরপরই এটি দুর্ঘটনার শিকার হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ফুটেজে দুর্ঘটনার মুহূর্তে হঠাৎ করে সব ধরনের ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, হিউস্টন ভিত্তিক একটি কোম্পানির নামে বিমানটি নিবন্ধিত ছিল।

দুর্ঘটনার পর জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত আট যাত্রীর প্রাণহানি বা আহত হওয়ার বিষয়ে নিশ্চিত করা যায়নি। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ উদঘাটনে যৌথভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রাইভেট জেট বিধ্বস্ত, ৮ যাত্রীর অবস্থা অজানা
যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাজ্যের ব্যাংগর আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাতে একটি বেসরকারি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই বিমানে মোট আটজন যাত্রী অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার-৬০০ মডেলের। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে বিমানবন্দরের ৩৩ নম্বর রানওয়ে থেকে উড্ডয়নের অনুমতি পাওয়ার পরপরই এটি দুর্ঘটনার শিকার হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ফুটেজে দুর্ঘটনার মুহূর্তে হঠাৎ করে সব ধরনের ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, হিউস্টন ভিত্তিক একটি কোম্পানির নামে বিমানটি নিবন্ধিত ছিল।

দুর্ঘটনার পর জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত আট যাত্রীর প্রাণহানি বা আহত হওয়ার বিষয়ে নিশ্চিত করা যায়নি। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ উদঘাটনে যৌথভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…