ভুলে সীমান্ত পার হয়ে ২৫ বছর জেল, অবশেষে মুক্ত আসগর

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:৫৪ পিএম
ভুলে সীমান্ত পার হয়ে ২৫ বছর জেল, অবশেষে মুক্ত আসগর

সীমান্ত অতিক্রমের ভুলের খেসারত হিসেবে ভারতের কারাগারে ২৫ বছর কাটাতে হয়েছে পাকিস্তানি নাগরিক আসগর আলীকে। দীর্ঘ দুই যুগ পর তাকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশে ফিরে এসে স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন তিনি।

পাকিস্তানের সাদিকাবাদের বাসিন্দা আসগর ২০০০ সালে শিকারের উদ্দেশ্যে বের হলে অজান্তে ভারতীয় সীমানায় প্রবেশ করেন। এরপর তাকে আটক করে ভারতীয় বাহিনী এবং গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগে মামলা দাখিল করা হয়। ২০১০ সালে প্রথম সাজা শেষ হওয়ার আগেই তার বিরুদ্ধে নতুন অভিযোগ এনে কারাদণ্ড বাড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর আসগর ভারতের সর্বোচ্চ আদালতে আপিল করেন। আদালত তার যুক্তি গ্রহণ করে মুক্তির আদেশ দেন। আসগর আলী জানান, কারাগারে থাকার সময় তিনি মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, শুধুমাত্র সীমান্ত ভুল করে পার হওয়ার কারণেই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...