যুক্তরাষ্ট্রের ভিসায় যোগ হলো বন্ড, সর্বোচ্চ ১৫ হাজার ডলার
যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বি-১ এবং বি-২ ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক নিশ্চয়তা বা বন্ড দিতে হবে। দূতাবাস সূত্রে জানা গেছে, এই বন্ডের পরিমাণ হবে ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত।
ভিসার ইন্টারভিউ শেষে যদি আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হন, তবে কনসুলার কর্মকর্তা তাকে pay.gov-এর লিংক প্রদান করে পরবর্তী নির্দেশনা দেবেন। ওই লিংকের মাধ্যমে আবেদনকারীকে অনুমোদনের ৩০ দিনের মধ্যে বন্ডের অর্থ পরিশোধ করতে হবে। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস এবং এটি একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) সুবিধাযুক্ত। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নির্ধারিত নির্দিষ্ট কিছু পোর্ট ব্যবহার করা বাধ্যতামূলক।

যদি কোনো ভ্রমণকারী নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসেন এবং যুক্তরাষ্ট্রে কোনো প্রকার কাজ না করেন, তবে তার জমা দেওয়া বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে ফেরত দেওয়া হবে। দূতাবাস জানিয়েছে, ভিসার সব শর্ত পূরণ হলেই এই অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসায় যোগ হলো বন্ড, সর্বোচ্চ ১৫ হাজার ডলার
যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বি-১ এবং বি-২ ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক নিশ্চয়তা বা বন্ড দিতে হবে। দূতাবাস সূত্রে জানা গেছে, এই বন্ডের পরিমাণ হবে ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত।
ভিসার ইন্টারভিউ শেষে যদি আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হন, তবে কনসুলার কর্মকর্তা তাকে pay.gov-এর লিংক প্রদান করে পরবর্তী নির্দেশনা দেবেন। ওই লিংকের মাধ্যমে আবেদনকারীকে অনুমোদনের ৩০ দিনের মধ্যে বন্ডের অর্থ পরিশোধ করতে হবে। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস এবং এটি একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) সুবিধাযুক্ত। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নির্ধারিত নির্দিষ্ট কিছু পোর্ট ব্যবহার করা বাধ্যতামূলক।

যদি কোনো ভ্রমণকারী নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসেন এবং যুক্তরাষ্ট্রে কোনো প্রকার কাজ না করেন, তবে তার জমা দেওয়া বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে ফেরত দেওয়া হবে। দূতাবাস জানিয়েছে, ভিসার সব শর্ত পূরণ হলেই এই অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…