প্রেমের বদলায় সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি প্রবেশ
ভারতের অন্ধ্র প্রদেশে প্রেমের প্রতিশোধ নিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন এক নারী। সাবেক প্রেমিক অন্যত্র বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তিনি পরিকল্পিতভাবে ওই প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত প্রবেশ করান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত কুর্নুলের ৩৪ বছর বয়সী বি বয়া বসুন্ধরা। তার সঙ্গে ছিলেন আদোনির একটি বেসরকারি হাসপাতালের ৪০ বছর বয়সী নার্স কঙ্গি জ্যোতি এবং তার দুই প্রাপ্তবয়স্ক সন্তান। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি একটি সরকারি হাসপাতাল থেকে গবেষণার নাম করে এইচআইভি আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে। পরে ফ্রিজে সেই রক্ত সংরক্ষণ করে ভুয়া সড়ক দুর্ঘটনার পরিকল্পনা করে তারা ওই নারী চিকিৎসকের ওপর হামলা চালায়।

আক্রান্ত ওই নারী একজন চিকিৎসক এবং অভিযুক্ত বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী। গত শনিবার অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। রোববার পুলিশ জানায়, হিংসার বশবর্তী হয়েই এই ন্যাক্কারজনক কাজ করেছেন বসুন্ধরা। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
প্রেমের বদলায় সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি প্রবেশ
ভারতের অন্ধ্র প্রদেশে প্রেমের প্রতিশোধ নিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন এক নারী। সাবেক প্রেমিক অন্যত্র বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তিনি পরিকল্পিতভাবে ওই প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত প্রবেশ করান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত কুর্নুলের ৩৪ বছর বয়সী বি বয়া বসুন্ধরা। তার সঙ্গে ছিলেন আদোনির একটি বেসরকারি হাসপাতালের ৪০ বছর বয়সী নার্স কঙ্গি জ্যোতি এবং তার দুই প্রাপ্তবয়স্ক সন্তান। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি একটি সরকারি হাসপাতাল থেকে গবেষণার নাম করে এইচআইভি আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে। পরে ফ্রিজে সেই রক্ত সংরক্ষণ করে ভুয়া সড়ক দুর্ঘটনার পরিকল্পনা করে তারা ওই নারী চিকিৎসকের ওপর হামলা চালায়।

আক্রান্ত ওই নারী একজন চিকিৎসক এবং অভিযুক্ত বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী। গত শনিবার অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। রোববার পুলিশ জানায়, হিংসার বশবর্তী হয়েই এই ন্যাক্কারজনক কাজ করেছেন বসুন্ধরা। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…