মুসৌরিতে বুল্লে শাহর মাজার গুঁড়িয়ে দিল উগ্রবাদীরা
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত সুফি কবি বাবা বুল্লে শাহের মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একদল উগ্র হিন্দুত্ববাদী। স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার মুসৌরির উইনবার্গ-অ্যালেন এলাকায় হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে মাজারটি ধ্বংস করে এবং সেখানকার ধর্মীয় গ্রন্থগুলোও ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় হরিওম, শিবায়ুন ও শ্রদ্ধা নামে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে, তবে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। হিন্দু রক্ষা দলের প্রধান পিংকি চৌধুরী এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে, তারা ৭০ বছর ধরে ‘দেবভূমিতে’ থাকা বুল্লে শাহকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন।

গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে। দেহরাদুনের জ্যেষ্ঠ পুলিশ সুপার অজয় সিং জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মুসৌরিতে বুল্লে শাহর মাজার গুঁড়িয়ে দিল উগ্রবাদীরা
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত সুফি কবি বাবা বুল্লে শাহের মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একদল উগ্র হিন্দুত্ববাদী। স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার মুসৌরির উইনবার্গ-অ্যালেন এলাকায় হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে মাজারটি ধ্বংস করে এবং সেখানকার ধর্মীয় গ্রন্থগুলোও ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় হরিওম, শিবায়ুন ও শ্রদ্ধা নামে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে, তবে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। হিন্দু রক্ষা দলের প্রধান পিংকি চৌধুরী এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে, তারা ৭০ বছর ধরে ‘দেবভূমিতে’ থাকা বুল্লে শাহকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন।

গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে। দেহরাদুনের জ্যেষ্ঠ পুলিশ সুপার অজয় সিং জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…