বিজ্ঞাপন

ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ, মেয়াদ বাড়লো ৯০ দিন

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১:৫৭ পিএম
ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ, মেয়াদ বাড়লো ৯০ দিন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছে ইসরায়েল। রোববার দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহি স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে ইসরায়েলের অভ্যন্তরে আল-জাজিরার সম্প্রচার ও অফিস পরিচালনা স্থগিত রাখা হয়। পাশাপাশি, ইউটিউবসহ বিভিন্ন ইন্টারনেট এবং সম্প্রচার কোম্পানিকে তাদের নেটওয়ার্ক সেবা প্রদান থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা দেশে আল-জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয়। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত বিদেশি সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপ নিতে নেসেটে ‘আল-জাজিরা আইন’ পাস করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি পার্লামেন্ট ওই আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দেয়। এছাড়া সেপ্টেম্বর মাসে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত সংবাদমাধ্যমটির কার্যালয়ে তল্লাশি চালিয়ে সরঞ্জাম ও নথিপত্র জব্দ করে ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

জেরুজালেম ও রামাল্লার আল-জাজিরা ব্যুরো প্রধান ওয়ালিফ আল-ওমারি জানান, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় নয় দিন আগে তাদের অবহিত করেছিল যে, দেশটির নিরাপত্তা বাহিনী আল-জাজিরার সম্প্রচারকে হুমকি হিসেবে দেখছে। দীর্ঘদিন ধরেই আল-জাজিরাকে টার্গেট করে আসছে ইসরায়েল। ২০১৭ সালে জেরুজালেমে তাদের অফিস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু। এমনকি ২০২১ সালে গাজায় হামলা চালিয়ে আল-জাজিরার অফিস ভবন ধ্বংসও করেছিল ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...