বিজ্ঞাপন

নাগরিক হত্যায় উত্তপ্ত মিনিয়াপোলিস, এজেন্ট প্রত্যাহারের দাবি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১:০৬ পিএম
নাগরিক হত্যায় উত্তপ্ত মিনিয়াপোলিস, এজেন্ট প্রত্যাহারের দাবি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শহরটি। ক্ষোভে ফেটে পড়া বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিবাসন কর্মকর্তারা মিনিয়াপোলিস ছেড়ে না গেলে তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ফেডারেল এজেন্টদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীকে সতর্ক করে বলেছেন, ‘এটি একটি সন্ধিক্ষণ’।

গত শনিবার মাটিতে ফেলে গুলি করে হত্যা করা হয় পেশায় নার্স এবং যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যালেক্স প্রেট্টিকে। মিনেসোটা ইউনিভার্সিটি থেকে স্নাতক এই তরুণীর মৃত্যুতে তার বাবা-মায়ের পাশাপাশি শোকস্তব্ধ হয়েছে তার পড়াশোনার প্রতিষ্ঠানটিও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানবসেবার কাজে নিয়োজিত এমন একজন মানুষের অকাল মৃত্যু সম্প্রদায়ের জন্য অত্যন্ত কষ্টদায়ক। অন্যদিকে, ভিডিও ফুটেজ নিয়ে বর্ডার পেট্রল কমান্ডার গ্রেইগ বভিনো বলেছেন, সত্য উদঘাটনে বিস্তারিত তদন্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

ঘটনার প্রেক্ষাপটে রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যমে দাবি করেছেন, গভর্নর ওয়ালজ এবং মেয়র জেকব ফ্রের উচিত রাজ্যের কারাগারে থাকা সবাইকে দেশ থেকে বের করে দিতে সহায়তা করা। এদিকে, প্রেট্টির বাবা-মা তাদের সন্তানকে ‘ভালো মনের মানুষ’ বলে বর্ণনা করেছেন, যিনি যত্ন ও সহমর্মিতার পেশায় কাজ করতেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...