বিজ্ঞাপন

বেহালায় বিপ্লব দেবের সভায় আগুন, উত্তপ্ত শখের বাজার

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম
বেহালায় বিপ্লব দেবের সভায় আগুন, উত্তপ্ত শখের বাজার

গত রোববার ২৫ জানুয়ারি গভীর রাতে কলকাতার বেহালার শখের বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে পতাকা টাঙানো নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে বিজেপির সভামঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভাকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির ওই জনসভার প্রস্তুতির সময় দলটির কর্মীরা যখন পতাকা লাগাচ্ছিলেন, তখন তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ উঠে, বিজেপি কর্মীরা তৃণমূল কাউন্সিলর সুদীপ পোলের অফিসে ভাঙচুর চালায়। পাল্টা জবাবে বিপ্লব দেব বক্তব্য শেষ করার পরই তৃণমূল কর্মীরা সভামঞ্চে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ারপত্র ভেঙে দেয়।

বিজ্ঞাপন

ঘটনার পর তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার ও রত্না চট্টোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন। দেবাশীষ কুমার দাবি করেন, বাংলায় গণতন্ত্র থাকায় বিজেপি মঞ্চ বাঁধতে পেরেছিল। তবে তদন্তকারী সংস্থার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিজেপি সুপরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...