শেষ জিম্মির লাশ উদ্ধারের পর রাফাহ সীমান্ত খুলছে
গাজা যুদ্ধবিরতি এবং রাফাহ সীমান্ত পুনরায় চালু করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। এরপরই জানানো হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের কাজ শেষ হলেই গাজার রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে।
গত ২৫ জানুয়ারি রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধবিরতির শুরুতেই রাফাহ খোলার কথা থাকলেও এখন শুধুমাত্র মানুষের চলাচলের জন্য এটি সীমিত পরিসরে খোলা হবে। সব জীবিত বন্দিকে ফিরিয়ে আনা এবং মৃত বন্দিদের খুঁজে বের করার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে হামাস সব জীবিত ও একজন মৃত জিম্মি ছাড়া বাকিদের ফেরত দিয়েছে।

রোববারই উত্তর গাজায় র্যান গিভিলির খোঁজে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। হামাস জানিয়েছে, তারা চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনার মরদেহের অবস্থান সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জানিয়ে দিয়েছে। সংগঠনটির সামরিক শাখা কাসাম ব্রিগেডসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে কোনো দেরি করার ইচ্ছা তাদের নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
শেষ জিম্মির লাশ উদ্ধারের পর রাফাহ সীমান্ত খুলছে
গাজা যুদ্ধবিরতি এবং রাফাহ সীমান্ত পুনরায় চালু করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। এরপরই জানানো হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের কাজ শেষ হলেই গাজার রাফাহ সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে।
গত ২৫ জানুয়ারি রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধবিরতির শুরুতেই রাফাহ খোলার কথা থাকলেও এখন শুধুমাত্র মানুষের চলাচলের জন্য এটি সীমিত পরিসরে খোলা হবে। সব জীবিত বন্দিকে ফিরিয়ে আনা এবং মৃত বন্দিদের খুঁজে বের করার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে হামাস সব জীবিত ও একজন মৃত জিম্মি ছাড়া বাকিদের ফেরত দিয়েছে।

রোববারই উত্তর গাজায় র্যান গিভিলির খোঁজে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। হামাস জানিয়েছে, তারা চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনার মরদেহের অবস্থান সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জানিয়ে দিয়েছে। সংগঠনটির সামরিক শাখা কাসাম ব্রিগেডসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে কোনো দেরি করার ইচ্ছা তাদের নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…