বিজ্ঞাপন

পাকিস্তানে তুষারপাতে ধসের ঝুঁকি, পর্যটকদের ভ্রমণ না করার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৯:৩২ এএম
পাকিস্তানে তুষারপাতে ধসের ঝুঁকি, পর্যটকদের ভ্রমণ না করার আহ্বান

ভারি তুষারপাতের কারণে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় দেশটির আবহাওয়া দপ্তর আগামী ২৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভূমিধস ও সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পূর্বাভাস দিয়ে সাধারণ মানুষ বিশেষ করে পর্যটকদের সর্তক থাকার নির্দেশ দিয়েছে।

পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, নারান, কাঘান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ এবং শাংলাসহ উত্তরের বিভিন্ন জেলায় রাস্তাঘাট পিচ্ছিল বা অবরুদ্ধ হয়ে পড়তে পারে। খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলগুলোতে তুষারধস ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে, তাই এই দুই দিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে কেপি, বেলুচিস্তান, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমাঙ্ক পতনের কারণে বিদ্যুৎ ও ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং অসংখ্য যাত্রী পথে আটকা পড়েছেন। এর আগে শুক্রবার চিত্রালে তুষারপাতের ঘটনায় এক পরিবারের নয় সদস্যের প্রাণহানি ঘটেছে, যা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...