তীব্র শীতে বিপর্যস্ত ইউক্রেন, পশ্চিমাদের কাছে আকুতি জেলেনস্কির
গুরুতর মানবিক সংকটের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নিরলস বোমাবর্ষণে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো একেবারেই ভেঙে পড়েছে, ফলে মানুষের জীবন দুর্বিসাহ হয়ে পড়েছে।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে রোববার পৌঁছে জেলেনস্কি জানান, শুধুমাত্র চলতি সপ্তাহেই রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে হিটিং ব্যবস্থা ভেঙে পড়ায় কোনো তাপ ছাড়াই দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। গত দুই দিন ধরে কিয়েভের ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে বিদ্যুৎ ও হিটিং সরবরাহ বন্ধ রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের বড় হামলার কারণে শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে প্রায় ১২ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষার জন্য পর্যাপ্ত আধুনিক ক্ষেপণাস্ত্র নিশ্চিত না করতে পারলে এই সংকট থেকে উত্তরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
তীব্র শীতে বিপর্যস্ত ইউক্রেন, পশ্চিমাদের কাছে আকুতি জেলেনস্কির
গুরুতর মানবিক সংকটের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নিরলস বোমাবর্ষণে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো একেবারেই ভেঙে পড়েছে, ফলে মানুষের জীবন দুর্বিসাহ হয়ে পড়েছে।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে রোববার পৌঁছে জেলেনস্কি জানান, শুধুমাত্র চলতি সপ্তাহেই রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে হিটিং ব্যবস্থা ভেঙে পড়ায় কোনো তাপ ছাড়াই দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। গত দুই দিন ধরে কিয়েভের ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে বিদ্যুৎ ও হিটিং সরবরাহ বন্ধ রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের বড় হামলার কারণে শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে প্রায় ১২ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষার জন্য পর্যাপ্ত আধুনিক ক্ষেপণাস্ত্র নিশ্চিত না করতে পারলে এই সংকট থেকে উত্তরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…