বিজ্ঞাপন

হাড়হিম কিয়েভে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, জেলেনস্কির আকুতি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৭:৩০ এএম
হাড়হিম কিয়েভে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, জেলেনস্কির আকুতি

প্রচণ্ড শীত ও রাশিয়ার ব্যাপক বিমান হামলার মুখে ইউক্রেনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। লিথুয়ানিয়া সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির জ্বালানি অবকাঠামো রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছেন। টানা হামলার কারণে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) ভিলনিয়াসে জেলেনস্কি জানান, এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ ছাড়াই অবস্থান করছে। এমন হাড় কাঁপানো শীতে হিটিং ব্যবস্থা বিকল হওয়ায় লাখ লাখ নাগরিক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের ভয়াবহ হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিপদগ্রস্ত এলাকা থেকে ইতিমধ্যে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...