বিজ্ঞাপন

রুশ হামলায় কিয়েভের বিপর্যয়, প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৭:২৩ এএম
রুশ হামলায় কিয়েভের বিপর্যয়, প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের ওপর অব্যাহত রুশ আগ্রাসনের মুখে গভীর মানবিক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের জোগান জরুরি ভিত্তিতে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভসহ দেশটির জ্বালানি অবকাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার উপক্রম হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি বলেন, গত সপ্তাহ জুড়ে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিপুল পরিমাণ আকাশ হামলা ঠেকাতে ইউক্রেনের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ নেই। নিরাপত্তার কথা বিবেচনা করে এরই মধ্যে ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন, আকাশ প্রতিরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের নিশ্চিত সরবরাহ ছাড়া এই সংকট মোকাবিলা করা অসম্ভব। তিনি মিত্রদের কাছে এই প্রাণঘাতী হামলা থেকে জনগণকে বাঁচাতে দ্রুত সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...