বিজ্ঞাপন

তীব্র শীতে হিটিং বিহীন কিয়েভ, জরুরি প্রতিরক্ষা সরঞ্জাম চায় জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:৫৫ এএম
তীব্র শীতে হিটিং বিহীন কিয়েভ, জরুরি প্রতিরক্ষা সরঞ্জাম চায় জেলেনস্কি

গুরুতর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছেন। রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে কিয়েভসহ বিভিন্ন শহরের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় চরম শীতের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।

রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, এই সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থাহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা গেছে, শনিবারের হামলায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

বিজ্ঞাপন

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হবে। তিনি মিত্রদের দ্রুত এই সহায়তা প্রদানের ওপর জোর দেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...