বিজ্ঞাপন

ইউক্রেনে মানবিক বিপর্যয়, পশ্চিমাদের কাছে আকুতি জেলেনস্কির

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:৫১ এএম
ইউক্রেনে মানবিক বিপর্যয়, পশ্চিমাদের কাছে আকুতি জেলেনস্কির

রাশিয়ার অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে মানবিক বিপর্যয় তীব্র হওয়ায় পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো বিধ্বস্ত হয়ে পড়ায় কোটি মানুষ চরম শীত ও বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে।

গত রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, সপ্তাহব্যাপী রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন দুই দিন ধরে হিটিং ব্যবস্থাহীন হয়ে পড়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। পরিস্থিতির অবনতির কারণে এরই মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই সঙ্কট মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। বর্তমানে রাশিয়ার এই বিপুল হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, ফলে মিত্রদের কাছ থেকে দ্রুত সামরিক সহায়তা পাওয়াই এখন তাদের জন্য জীবন-মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...