কনকনে শীতে কাঁপছে ইউক্রেন, জরুরি ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
মস্কোর নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে ইউক্রেনে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। শীতের তীব্র ঠান্ডায় জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি জানান, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর এক হাজার ৭০০টিরও বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে পড়ায় মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

প্রবল ঠান্ডায় কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ ছাড়াই অচল অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে। জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের জন্য অসম্ভব হয়ে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কনকনে শীতে কাঁপছে ইউক্রেন, জরুরি ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
মস্কোর নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে ইউক্রেনে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। শীতের তীব্র ঠান্ডায় জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি জানান, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর এক হাজার ৭০০টিরও বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে পড়ায় মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

প্রবল ঠান্ডায় কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ ছাড়াই অচল অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে। জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের জন্য অসম্ভব হয়ে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…