মাইনাস ১০ ডিগ্রিতে কিয়েভের বিপর্যয়, জরুরি মিসাইল চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:৩০ এএম
মাইনাস ১০ ডিগ্রিতে কিয়েভের বিপর্যয়, জরুরি মিসাইল চাইলেন জেলেনস্কি

অব্যাহত রুশ আগ্রাসনের মুখে গুরুতর মানবিক সংকট তৈরি হওয়ায় পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক ক্ষেপণাস্ত্রের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে তিনি সতর্ক করে দিয়েছেন, নতুন অস্ত্রের সরবরাহ নিশ্চিত না করতে পারলে এই পরিস্থিতি মোকাবেলা করা ইউক্রেনের জন্য অসম্ভব হয়ে পড়বে।

জেলেনস্কি জানিয়েছেন, শুধুমাত্র এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর এক হাজার ৭০০টির বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ব্যাপক হামলার কারণে কিয়েভসহ দেশটির জ্বালানি অবকাঠামো ভেঙে পড়েছে। ফলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ বা বিদ্যুৎ পরিষেবা নেই।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ১২ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে। চরম শীত ও জ্বালানি সংকটের মধ্যে দেশটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সমর্থন এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...