রাশিয়ার হামলায় কিয়েভের বিপর্যয়, জেলেনস্কির ক্ষেপণাস্ত্র আকুতি
মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তিনি এই আহ্বান জানান। রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।
গত রোববার ভিলনিয়াসে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে মস্কো ইউক্রেনে ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন। হাজার হাজার ফ্ল্যাটে পানি ও হিটিং সরবরাহ বন্ধ। আশঙ্কাজনক পরিস্থিতিতে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।
ভিলনিয়াসের এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, আধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়া আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা এবং এই সংকট মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রাশিয়ার হামলায় কিয়েভের বিপর্যয়, জেলেনস্কির ক্ষেপণাস্ত্র আকুতি
মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তিনি এই আহ্বান জানান। রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।
গত রোববার ভিলনিয়াসে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে মস্কো ইউক্রেনে ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন। হাজার হাজার ফ্ল্যাটে পানি ও হিটিং সরবরাহ বন্ধ। আশঙ্কাজনক পরিস্থিতিতে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।
ভিলনিয়াসের এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, আধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়া আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা এবং এই সংকট মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…