জরুরি আকাশ প্রতিরক্ষা চেয়েছেন জেলেনস্কি, ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:২৫ এএম
জরুরি আকাশ প্রতিরক্ষা চেয়েছেন জেলেনস্কি, ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে

মানবিক বিপর্যয়ের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের জোগানের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে তিনি জানান, বিপুল পরিমাণ রুশ আক্রমণের কারণে তার দেশের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে।

জেলেনস্কি জানান, এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...