বিজ্ঞাপন

রুশ হামলায় ইউক্রেনের হিটিং ব্যবস্থা ধ্বংস, আকুতি জেলেনস্কির

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৫:১৩ এএম
রুশ হামলায় ইউক্রেনের হিটিং ব্যবস্থা ধ্বংস, আকুতি জেলেনস্কির

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য জোরালো দাবি জানিয়েছেন। রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে দেশটির জ্বালানি খাত ধ্বংসের মুখে, যা এক ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

রবিবার (২৫ জানুয়ারি) জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০টি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ভয়াবহ আক্রমণের কারণে কিয়েভের জ্বালানি অবকাঠামো ভেঙে পড়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গত দুই দিন ধরে রাজধানীর প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো তাপ সরবরাহ বা হিটিং ব্যবস্থা নেই।

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। হাজার হাজার অ্যাপার্টমেন্টে পানি ও তাপের সরবরাহ বন্ধ রয়েছে। বিপদগ্রস্ত পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না পেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না। আকাশ সুরক্ষা নিশ্চিত করা ছাড়া মানুষের জীবন ও অবকাঠামো রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...