শীতে কাঁপছে কিয়েভ, বায়ুপ্রতিরক্ষার জন্য মিত্রদের কাছে আকুতি জেলেনস্কির
রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন এখন মহাদুর্যোগের দ্বারপ্রান্তে। জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আকুতি জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, এই সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কনকনে ঠান্ডায় কিয়েভের ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে বিগত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ নেই। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আকাশ সুরক্ষার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না পেলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হবে। টিকে থাকতে হলে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
শীতে কাঁপছে কিয়েভ, বায়ুপ্রতিরক্ষার জন্য মিত্রদের কাছে আকুতি জেলেনস্কির
রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন এখন মহাদুর্যোগের দ্বারপ্রান্তে। জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আকুতি জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, এই সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কনকনে ঠান্ডায় কিয়েভের ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে বিগত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ নেই। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আকাশ সুরক্ষার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না পেলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হবে। টিকে থাকতে হলে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…