জেলেনস্কির জরুরি আকুতি, রুশ হামলায় ইউক্রেনে মানবিক বিপর্যয়

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৪:৫২ এএম
জেলেনস্কির জরুরি আকুতি, রুশ হামলায় ইউক্রেনে মানবিক বিপর্যয়

মানবিক বিপর্যয়ের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গত রোববার (২৫ জানুয়ারি) জেলেনস্কি জানান, শুধুমাত্র এই সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০টি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ ছাড়াই রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় এরই মধ্যে রাজধানী থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান ছাড়া আকাশ সুরক্ষা নিশ্চিত করা এবং এই সংকট মোকাবিলা করা অসম্ভব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...