মিসাইল চেয়ে মিত্রদের কাছে জেলেনস্কি, ক্রান্তীয় শীতে বিপর্যস্ত কিয়েভ

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৪:৪৯ এএম
মিসাইল চেয়ে মিত্রদের কাছে জেলেনস্কি, ক্রান্তীয় শীতে বিপর্যস্ত কিয়েভ

মানবিক বিপর্যয়ের মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গিয়ে সাধারণ মানুষ চরম শীতের মধ্যে জীবন-যাপন করতে হিমশিম খাচ্ছে। গত রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তিনি এই আকুতি জানান।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের ওপর এক হাজার ৭০০টিরও বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ব্যাপক আক্রমণ মোকাবেলায় দেশটির বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়। বিশেষ করে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে তাপসরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় লাখ লাখ মানুষ চরম বিপাকে পড়েছে। গত দুই দিন ধরে রাজধানী কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো ধরনের হিটিং বা গরম পানির ব্যবস্থা নেই।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা যায়, শনিবারের হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিপদের মুখে শহর থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...