রুশ হামলায় বিপর্যস্ত কিয়েভ, মিত্রদের কাছে জরুরি সাহায্য চাইলেন জেলেনস্কি
রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে ইউক্রেনে মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। রবিবার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তিনি এই সহায়তা চেয়েছেন।
চলতি সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গত দুই দিন ধরে কোনো হিটিং বা বিদ্যুৎ ছাড়াই স্থবির হয়ে আছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আকাশ সুরক্ষা নিশ্চিত না করতে পারলে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে না। তীব্র শীত ও রুশ আগ্রাসনের মধ্যে মানুষের জীবন বাঁচাতে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রুশ হামলায় বিপর্যস্ত কিয়েভ, মিত্রদের কাছে জরুরি সাহায্য চাইলেন জেলেনস্কি
রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে ইউক্রেনে মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। রবিবার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তিনি এই সহায়তা চেয়েছেন।
চলতি সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গত দুই দিন ধরে কোনো হিটিং বা বিদ্যুৎ ছাড়াই স্থবির হয়ে আছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আকাশ সুরক্ষা নিশ্চিত না করতে পারলে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে না। তীব্র শীত ও রুশ আগ্রাসনের মধ্যে মানুষের জীবন বাঁচাতে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…