রুশ হামলায় কিয়েভ বিপর্যয়, জরুরি প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
মানবিক বিপর্যয়ের মুখে পড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের জোর দাবি জানিয়েছেন। রাশিয়ার নিরলস ড্রোন ও মিসাইল হামলায় কিয়েভসহ পুরো দেশের জ্বালানি অবকাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে রোববার পৌঁছানোর পর জেলেনস্কি জানান, গত সপ্তাহজুড়ে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকা সত্ত্বেও কিয়েভের ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে হিটিং বা তাপ সরবরাহ বন্ধ রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্যমতে, কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। পরিস্থিতির অবনতির কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া ইউক্রেনের একার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। জেলেনস্কি ভিলনিয়াসের এক অনুষ্ঠানে স্পষ্ট করে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করা গেলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রুশ হামলায় কিয়েভ বিপর্যয়, জরুরি প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
মানবিক বিপর্যয়ের মুখে পড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের জোর দাবি জানিয়েছেন। রাশিয়ার নিরলস ড্রোন ও মিসাইল হামলায় কিয়েভসহ পুরো দেশের জ্বালানি অবকাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে রোববার পৌঁছানোর পর জেলেনস্কি জানান, গত সপ্তাহজুড়ে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকা সত্ত্বেও কিয়েভের ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে হিটিং বা তাপ সরবরাহ বন্ধ রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্যমতে, কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। পরিস্থিতির অবনতির কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া ইউক্রেনের একার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। জেলেনস্কি ভিলনিয়াসের এক অনুষ্ঠানে স্পষ্ট করে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করা গেলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…