শীতে কাঁপছে কিয়েভ, মিসাইল চেয়ে আকুতি জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণের মুখে দেশটির জ্বালানি অবকাঠামো রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক ক্ষেপণাস্ত্র চেয়েছেন। গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে তিনি এই আহ্বান জানান। নিরলস রুশ আগ্রাসনের কারণে দেশটি এখন গুরুতর মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
ভিলনিয়াসে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় রাজধানী কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের হিটিং বা তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের ভয়াবহ হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিপর্যস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হয়েছেন।

বিপুলসংখ্যক অ্যাপার্টমেন্ট পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন। পরিস্থিতির অবনতি বিবেচনায় কিয়েভ থেকে ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষায় পর্যাপ্ত ও আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
শীতে কাঁপছে কিয়েভ, মিসাইল চেয়ে আকুতি জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণের মুখে দেশটির জ্বালানি অবকাঠামো রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক ক্ষেপণাস্ত্র চেয়েছেন। গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে তিনি এই আহ্বান জানান। নিরলস রুশ আগ্রাসনের কারণে দেশটি এখন গুরুতর মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
ভিলনিয়াসে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় রাজধানী কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের হিটিং বা তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের ভয়াবহ হামলায় শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিপর্যস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হয়েছেন।

বিপুলসংখ্যক অ্যাপার্টমেন্ট পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন। পরিস্থিতির অবনতি বিবেচনায় কিয়েভ থেকে ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষায় পর্যাপ্ত ও আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…